সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় : সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ পিএম

সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচন চায়, সবাই দেশের মঙ্গল চায়। রবিবার সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ একসঙ্গে আমরা জাতিকে একটি মেসেজ দিয়েছি যে, নির্বাচনের ব্যাপারে সবাই এক। আমরা সবাই সুন্দর, সুষ্ঠু নির্বাচন চাই। সবাই মিলেই ইনশাআল্লাহ আমরা সুন্দর নির্বাচন করব।

আরও পড়ুন : ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে হাইকমিশনার প্রণয় ভার্মা

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে কিছুটা ভুল-ত্রুটি হতে পারে। তবে সামনে এসব কার্যক্রম আরও উন্নত হবে এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের সংখ্যা বাড়বে।

সারা বিশ্বে পোস্টাল ব্যালটের এমন উদ্যোগ মডেল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন সিইসি।

এর আগে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এ সময় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের (ইসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft