আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ পিএম

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম ওঠায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্তের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন-২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু সদস্য নির্মমভাবে নিহত হন। এই জাতীয় শোক এখনও ন্যায়বিচারের প্রত্যাশায় বিদীর্ণ। সাম্প্রতিক তদন্ত রিপোর্টে আইজিপি বাহারুল আলমের নাম ওঠায় জনআস্থা, ন্যায়বিচার এবং বিচারপ্রতিষ্ঠার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন সংবেদনশীল ঘটনার তদন্তে নাম আসা অত্যন্ত গুরুতর দাবি করে উল্লেখ করেন তিনি। তার মতে, এ অবস্থায় দায়িত্বে বহাল থাকা ব্যক্তি তদন্তের নিরপেক্ষতা ও জনবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে।

চিঠিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতি দমন এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্টে নাম থাকা সত্ত্বেও একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দায়িত্বে বহাল থাকা জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে।

চিঠিতে তিন দফা দাবি জানানো হয়-

১. ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি/বরখাস্ত করার নির্দেশ প্রদান করা হোক।

আরও পড়ুন : আগারগাঁওয়ে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

২. মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে রাষ্ট্র ও জনগণ উভয়ে ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন অনুভব করতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিডিআর   হত্যাকাণ্ড   জাতীয় স্বাধীন তদন্ত কমিশন   পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম   সুপ্রিম কোর্ট   আইনজীবী   প্রধান উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft