আগারগাঁওয়ে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ এএম

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

আহতদের স্বজনরা জানান, ভোরের দিকে হঠাৎ গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটলে পরিবারের ৬জন দগ্ধ হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা যায়নি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft