এবার সিয়ামের নায়িকা ইধিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় ফের জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল ঢালিউড পাড়ায়। ইধিকা নাকি প্রিন্স সিনেমার জন্যআকাশচুম্বী পারিশ্রমিক চেয়েছিল। সেজন্য তাকে ছাড়াই বিকল্প চিন্তা করে প্রিন্স টিম।

এরই মধ্যে জানা গেল ঈদুল ফিতরের আরেক বাংলাদেশি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন কলকাতার এই নায়িকা। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে এই পরিচালকের প্রথম ‘বরবাদ’ সিনেমাতেও নায়িকা ছিলেন তিনি। এবার এই নায়িকা সিয়াম আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন।

আরও পড়ুন : ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য নিশ্চিত করলেও এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি নয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। ইধিকা পালের আগে ‘রাক্ষস’ সিনেমাতে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।

চলতি মাসেই ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হচ্ছে অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমার। বাংলাদেশ ছাড়াও শুটিং হবে মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft