খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালের নিচে থেকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি প্রধান উপদেষ্টাকে সরাসরি বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান।

আরও পড়ুন: এভারকেয়ারের কাছে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

এসময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

প্রধান উপদেষ্টা বর্তমানে খালেদা জিয়ার পাশেই আছেন বলে জানিয়েছেন দলের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   পাঠকের কলাম   প্রধান উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft