বাড়ল এলপি গ্যাসের দাম
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৫.৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে, গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওইসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি একই দিন ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয় অটোগ্যাসের দাম। ফলে সবশেষ সমন্বয়ের পর বর্তমানে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারিত রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft