তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ পিএম আপডেট: ০২.১২.২০২৫ ৭:৫২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিশেষ ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা প্রস্তুত। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ : মাইকেল মিলার

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’

নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার
, যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

জ/উ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft