৩০ দিনের চ্যালেঞ্জ দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। রুচিশীল শাড়ি ও নান্দনিক সাজে প্রায়ই নজর কাড়েন তিনি। বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে এবার নতুন উদ্যোগে নিলেন এই নায়িকা। শুরু করলেন এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঘোষণা দেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’ সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে আরও লেখেন, ‘যে ফেল করবা, সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’

তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

আরও পড়ুন : ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন চিলির নির্মাতারা

অভিনয় আর ফ্যাশন; সব ক্ষেত্রেই পরীমণি এখন দাপুটে উপস্থিতির নাম। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’ ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে, পরীমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft