বর্জ্যমুক্ত–দূষণহীন শহরে সিটি কর্মকর্তাদের আরও সক্রিয়তার আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম

শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে করপোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, শপিং মল ও ফুটপাত এলাকায় সচেতনতা ও কঠোর নজরদারির আওতায় আনতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণের অভ্যাসে পরিবর্তন আনতে হবে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে(এনআইএলজি) সিটি করপোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

আরও পড়ুন : বিশ্ব এইডস দিবস আজ

পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি করপোরেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক, শব্দ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। তিনি বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা এবং নগরসেবা আরও উন্নত করবে বলে আশা করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পরিবেশ উপদেষ্টা   সৈয়দা রিজওয়ানা হাসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft