তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:০১ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি-সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে।

এছাড়াও, জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন সিইসি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   তফসিল ঘোষণা   আইনশৃঙ্খলা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft