শাকিবের বিপরীতে কলকাতার নতুন নায়িকা জ্যোতির্ময়ী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম

সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অপর নায়িকা হিসেবে থাকছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

সূত্র জানায়, জ্যোতির্ময়ী কুণ্ডু শাকিব খানের ‘প্রিন্স’-এ বিশেষ চরিত্রে অভিনয় করবেন। এর আগে, এই চরিত্রে কলকাতার ইধিকা পালকে নিয়ে গুঞ্জন ছিল।

আরও পড়ুন : ''হি-ম্যান'' খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

নতুন সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হবে এটি। এটি অ্যাকশন ধাঁচের এবং আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মাতারা কাজ শুরু করেছেন। সব ঠিক থাকলে, সিনেমার শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে।

জ্যোতির্ময়ী কুণ্ডু কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘বঁধুয়া’ দিয়ে অভিনয় জীবনে পা রাখেন। এরপর তিনি দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যা ডিসেম্বরে মুক্তি পাবে। সিনেমার পাশাপাশি জ্যোতির্ময়ী কুণ্ডু বিভিন্ন মঞ্চ নাটক ও শর্টফিল্মেও অভিনয় করেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft