১০ জনের দল নিয়ে এভারটনের ম্যানইউ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে টানা ১২ বছর জয়হীন থাকার হতাশা দূর করল এভারটন-তাও প্রায় পুরো ম্যাচ ১০ জন নিয়ে লড়েই। সোমবার মধ্যমাঠের খেলোয়াড় ইদ্রিসা গেয়ে নিজের সহখেলোয়াড় মাইকেল কিনকে চড় মারার ঘটনায় লালকার্ড দেখেন, ম্যাচের মাত্র ১৩ মিনিটেই।

তবুও থেমে যায়নি এভারটন। প্রথমার্ধে কিয়ারনান ডিউজবুরি-হলের দুর্দান্ত গোলই শেষ পর্যন্ত দলকে এনে দেয় ১-০ ব্যবধানের মূল্যবান জয়।

জয়ের সুযোগ ছিল ইউনাইটেডেরও, জিতলে তারা উঠে যেত পঞ্চম স্থানে। পুরো ম্যাচজুড়ে-বিশেষ করে দ্বিতীয়ার্ধে-তারা দাপট দেখালেও আক্রমণে ছিল নিস্প্রভ। এভারটনের রক্ষণভাগ দুর্দান্তভাবে প্রতিহত করে প্রতিটি আক্রমণ।

আরও পড়ুন : এলচের বিপক্ষে ড্র করেছে রিয়াল

শেষ দিকে জোশুয়া জির্কজির হেডার দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড-এটাই ছিল তার ম্যাচের সেরা সেভ।

এ মৌসুমে এটি এভারটনের দ্বিতীয় অ্যাওয়ে জয়। তাতে ১৮ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে লিভারপুলকে টপকে ১১তম স্থানে। সমান পয়েন্টে থাকা ম্যানইউ গোল ব্যবধানে এগিয়ে থেকে আছে তাদের ওপরে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft