ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক : ইসি সানাউল্লাহ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

শনিবার সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

আরও পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এছাড়াও রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ত্রয়োদশ সংসদ নির্বাচন   ঐতিহাসিক নির্বাচন   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft