প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। তাই এর আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, বোরোতে রেকর্ড পরিমাণ সংগ্রহ হয়েছে। অন্তর্বর্তী সরকার আগামী সরকারের জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করে যাবে। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী ৫০ থকে ৫৫ লাখ উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ফেব্রুয়ারির আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চাই : খাদ্য উপদেষ্টা
এদিকে, আজ থেকে আমন সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা সাত লাখ টন। এর মধ্যে ৬ লাখ টন সিদ্ধ চাল, পঞ্চাশ হাজার টন ধান ও পঞ্চাশ হাজার টন আঁতব চাল। প্রতি কেজি ধান ৩৯ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার।
জ/উ