হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: হেফাজতে ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান শনিবার এক যৌথ বিবৃতি দিয়েছেন। 

সেখানে তারা বলেছেন, 'ভারতে পলাতক গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।' তারা মনে করছেন ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। 

আরও পড়ুন- ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিবৃতিতে তারা বলেন, 'সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।' 

তারা আরও বলেন, 'আমাদের মতে, হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রগতিকে আরও দৃঢ় করেছে। এই রায় দীর্ঘমেয়াদে ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং শাহবাগ আন্দোলন-পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসানের সূচনা করেছে। ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করতে চাইলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।'
  
সংগঠনটি জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের ঘটনায় বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেছে। হেফাজত নেতারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করেন।

আরও পড়ুন- চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

বিবৃতিতে তারা আরও বলেন, 'বাংলাদেশকে সুশাসন ও ন্যায়বিচারের রাষ্ট্রে রূপ দিতে জুলাই সনদের বাস্তবায়ন বাধ্যতামূলক করা প্রয়োজন। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি গণভোটের মাধ্যমে এ সনদ কার্যকর করার আহ্বান জানানো হয়।

হেফাজতে ইসলাম প্রসিকিউশন টিমকে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতি শেষ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   মৃত্যুদণ্ড   হেফাজতে ইসলাম     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft