২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাস এলাকার রাস্তাগুলোতে সাধারণ যানবাহন চলাচল পরিহার করতে হবে। শুধু সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিদের যানবাহন এবং আমন্ত্রিত অতিথিদের পরিবহন ছাড়া অন্য কোনো যান ঢুকতে পারবে না। যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নৌবাহিনীর জাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একই দিন (২১ নভেম্বর) ঢাকাসহ পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের জন্য পরিদর্শনে উন্মুক্ত থাকবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখতে পারবেন।

জাহাজ প্রদর্শনের স্থানসমূহ :

ঢাকা : সদরঘাট
চট্টগ্রাম : নেভাল বার্থ / বিএন আরআরবি
খুলনা : নেভাল বার্থ / দিগরাজ / মোংলা বন্দর
বরিশাল : বিআইডব্লিউটিএ ঘাঁট
চাঁদপুর : বিআইডব্লিউটিএ ঘাঁট

এদিন নৌবাহিনীর এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft