সাবেক মন্ত্রী টিপু মুনশিসহ সাত জনের আয়কর নথি জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আয়কর নথি জব্দ হওয়া অপর আসামিরা হলেন কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

আরও পড়ুন : শেখ হাসিনার কালকের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সকল আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে, শুরু থেকে ২০২৪-২৫ সালের পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আদালত   আয়কর   নথি জব্দ   দুর্নীতি দমন কমিশন (দুদক)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft