ফারিণের নতুন অধ্যায়, শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:১৫ পিএম

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবার বড় পর্দায় আসছেন ‘প্রিন্স’ হয়ে। তবে এ সিনেমায় নায়িকা কে- তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। ‘প্রিন্স’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

এক ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন ফারিণ, অন্য ছবিতে তিনি চুক্তিপত্রে সই করছেন। আর ক্যাপশনে জানানো হয়, তাসনিয়া ফারিণ প্রিন্স সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন যাত্রা।

আরও পড়ুন : দক্ষিণী সিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

এর আগে, বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল যে ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। অন্যদিকে, শোনা যাচ্ছে এ সিনেমায় টালিউড অভিনেত্রী ইধিকা পাল আর থাকছেন না।

‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার গল্পটি অ্যাকশন ধাঁচের। সব ঠিক থাকলে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাকিব খান   তাসনিয়া ফারিণ     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft