গত শুক্রবার (১৪ নভেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী মেক্সিকোর রাজধানীতে পদযাত্রা করেন। মূলত, সহিংস অপরাধ এবং প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
শেইনবাউম বলেছেন, অন্যান্য শহরেও যে পদযাত্রা হয়েছে, তা তার সরকারের বিরোধী ডানপন্থী রাজনীতিবিদদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য দেশের মতো এই দফায়ও সরকার বিরোধী বিক্ষোভের নেতৃত্বে ছিলো মেক্সিকোর জেন-জি’রা। সম্প্রতি মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা। মানজো কার্টেলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানায় তারা।
প্রদর্শনকারীরা জাতীয় প্রাসাদের (যেখানে শেইনবাউম বাস করেন) সামনে বিক্ষোভ শুরু করেন। প্রাসাদ রক্ষাকারী পুলিশ ক্ষুব্ধ জনতার ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
জ/দি