অমুসলিমদের কি সালাম দেওয়া যাবে?
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম

সালাম একটি দোয়া। ইসলামের নিদর্শন ও প্রতীক। গুরুত্ববহ একটি আমল। এর ভুল উচ্চারণ কিংবা ভুল ব্যবহারের সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ‘আর কেউ আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করলে— এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই উৎসারিত। (সুরা হজ, আয়াত : ৩২)

সালাম একজন মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের অধিকার। সুতরাং একজন মুসলিম ভাই কেবল আরেক মুসলিম ভাইকেই দিতে পারবে। কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। এ মর্মে আল্লাহর রাসুল (সা.) স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তোমরা ইহুদি ও খ্রিস্টানদের আগে বাড়িয়ে সালাম করো না।’ (মুসলিম, হাদিস : ২১৬৭)।

আরও পড়ুন : পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

এ ব্যাপারে ইসলামিক স্কলারদের সর্বসম্মত বক্তব্য হলো অমুসলিমদের সালাম দেওয়া যাবে না। তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। যেমন- ‘আদাব’ ইত্যাদি। তবে কোনোভাবেই ‘নমস্কার’ বা ‘নমস্তে’ বলা যাবে না। (রহিমিয়া : ৬/১২৬; কিফায়াতুল মুফতি : ৯/১০৬)।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সালাম   ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft