প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৫৫ পিএম

দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে বর্ধিত শুল্ক তুলে নেয়ার ঘোষনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারমধ্যে রয়েছে গরুর মাংস, কফি, টিনজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য।
খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউজ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। বলা হয়, ‘কিছু ক্ষেত্রে’ শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি ‘প্রায় নেই’। আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ২,০০০ ডলারের অর্থ প্রদান কার্যক্রম চালু করা হবে।
অন্যদিকে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং এল সালভাদর থেকে আমদানি করা নির্দিষ্ট খাদ্য পন্যের ওপর থেকে শুল্ক উঠিয়ে নিতে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একে ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
জ/দি