১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম

গত বছ‌রের ডিসেম্বর থেকে চল‌তি বছরের অক্টোবর পর্যন্ত— মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বাংলা‌দে‌শে। আজ বুধবার (১২ নভেম্বর) নিজেদের মা‌সিক প্রতি‌বেদ‌নে এই তথ্য জানিয়ে‌ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সা‌লের ডিসেম্বর থেকে ২০২৫ সা‌লের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রো‌হিঙ্গাকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মা‌সে নতুন ক‌রে আরও ২ হাজার ৯৮৯ জন‌ রোহিঙ্গাকে নিব‌ন্ধন করেছে ইউএনএইচসিআর।

আরও পড়ুন- ভোটকেন্দ্রের নিরাপত্তায় বডি ক্যামেরা কেনা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত : অর্থ উপদেষ্টা

এছাড়া, এ বছ‌রের ৩১ অক্টোবর পর্যন্ত ইউএনএইচসিআর বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে। 

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি প্রবাহ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ চলছে। 

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী এবং শিশু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   রোহিঙ্গা   ইউএনএইচসিআর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft