ভোটকেন্দ্রের নিরাপত্তায় বডি ক্যামেরা কেনা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত : অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার 'বডি অন ক্যামেরা' কেনার বিষয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ইউএনডিপি অথবা অন্য কোনও মাধ্যমে এসব বডি অন ক্যামেরা কেনা হতে পারে।

আরও পড়ুন : রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা : ডিএমপি

পে কমিশন জটিল বিষয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে ক্ষোভের কিছু নেই। এর সাথে অর্থ সংস্থানের বিষয় আছে। এসব বিষয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে অন্তবর্তী সরকার।

তিনি আরও বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। সেগুলো স্ক্রাপ করে বিক্রি করা হবে। 

জ/উ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভোটকেন্দ্র   অর্থ উপদেষ্টা   বডি অন ক্যামেরা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft