মিস ইউনিভার্সের মুকুট জেতার অপেক্ষায় বাংলাদেশের মিথিলা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৫:০১ পিএম

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পরই তিনি বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। 

এরপর গত অক্টোবরের শেষ দিকে দেশের পতাকা হাতে নিয়ে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম। 

আরও পড়ুন : অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছেন বাংলাদেশের এই মডেল। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন মিথিলা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’

আরও পড়ুন : গ্র্যামিতে জায়গা পেলেন না সুইফট

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। 

গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। 

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫   তানজিয়া জামান মিথিলা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft