একটি দলের সঙ্গে আ. লীগের গভীর যোগাযোগ রয়েছে : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন : সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান বিএনপির

তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই-একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে। সেসব মিডিয়াকে আইনের আওতায় আনা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন : সনদের বাইরের কোন সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: সালাহউদ্দিন

বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এখনও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পণ্যের দামও খুব একটা কমেনি। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব চালু থাকলে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফ্যাসিবাদ   স্বৈরাচার   আওয়ামী লীগ   নির্বাচন   উত্থান   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft