হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন ২১ জন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের শপথ স্থগিত রাখা হয়।

আরও পড়ুন : হাইকোর্টের ২২ বিচারপতির শপথ দুপুরে

শপথ নেয়া বিচারপতিরা হলেন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

আরও পড়ুন : শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা

এর আগে, গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া ২২ অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলের বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।

প্রসঙ্গত, চব্বিশের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাইকোর্ট   স্থায়ী বিচারপতি   শপথ   সুপ্রিম কোর্ট   প্রধান বিচারপতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft