সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান বিএনপির
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:১০ পিএম

দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন : সনদের বাইরের কোন সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: সালাহউদ্দিন

বিএনপির স্হায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

আমীর খসরু বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   গুলশান   ইইউ   রাষ্ট্রদূত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft