সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম

সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে ছাব্বিশের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আরও পড়ুন : শেখ হাসিনার রায় ঘিরে আশঙ্কার কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর সারাদেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সশস্ত্র বাহিনী   নির্বাহী ম্যাজিস্ট্রেট   জনপ্রশাসন মন্ত্রণালয়   কোস্টগার্ড   বিজিবি   প্রজ্ঞাপন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft