শেখ হাসিনার রায় ঘিরে আশঙ্কার কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:২২ পিএম

১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনেও ধরণের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানাবেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। পরিস্থিতি নরমাল থাকবে। কোন ধরনের সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। অনেক সময় সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়। এভাবে যেন সহজে জামিন না পায় অনুরোধ করা হবে। সন্ত্রাসীরা যেন জামিন না পায়। 

আরও পড়ুন : গভীর রাতে ঢাকায় আরও ৩ বাসে আগুন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। তা আরো বেগবান করা হবে। কিছু কিছু অস্ত্র রয়ে গেছে বাইরে, আশা করি এগুলো উদ্ধার হবে। রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অঘটন ঘটানো হয়। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লক ডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইবুনাল, মেট্রোরেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। 

আরও পড়ুন : রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

তিনি আরও বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সাথে সাথে রাজনৈতিক দল ও সাধারন মানুষকে এগিয়ে আসতে হবে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানবতাবিরোধী অপরাধ   শেখ হাসিনা   স্বরাষ্ট্র উপদেষ্টা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft