গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৮:৩৮ পিএম

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।’

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এখনো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এটি নাশকতার ঘটনা হতে পারে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি।’

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। ককটেল বিস্ফোরণের পর তারা পালিয়ে যান।ওই সময় মোটরসাইকেলে থাকা দুজনের মাথায় হেলমেট ছিল।’ 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft