নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কী করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি।

তিনি আরও বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় রয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে। পরিবহণ ও বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে। তবে এটা অস্বীকার করবো না। সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

আরও পড়ুন : দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

অন্যদিকে, ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল ৪৯ টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এবার ৫০ হাজার টন আমন ধান, আতপ চাল ৫০ হাজার টন ও ৬ লাখ টন চাল কেনা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পে স্কেল   অর্থ উপদেষ্টা   ড. সালেহউদ্দিন আহমেদ   অর্থ মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft