১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ পিএম

আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এসময় আমজনতার  দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙ্গে আইনগতভাবে আপিলের পরামর্শ দেন তিনি। বলেন, কিছু শর্তের আওতায় না মঞ্জুর হয়েছে নিবন্ধন। প্রার্থী ও রাজনৈতিক দলের কেউ সংক্ষুব্ধ থাকলে যেকোন সময় আবেদন করতে পারে বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব।

আরও পড়ুন : দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

আচরনবিধিমালার গেজেট প্রকাশ পেলে সংলাপের সময় ঠিক করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু আছে। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এই কার্যক্রম চালু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft