সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্রের তালিকা তলব ইসির
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা রয়েছে, এমন ভোটকেন্দ্রগুলোর একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে জেলা নির্বাচন অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

বুধবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন : মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

ইসি থেকে পাঠানো চিঠিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ‘নির্বাচন সহায়তা-১’ শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তালিকাটির হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি উভয়ই নির্ধারিত ছক মোতাবেক জমা দিতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   নির্বাচন কমিশন (ইসি)   ভোটকেন্দ্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft