প্রধান উপদেষ্টার কাছে আজ স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:২৭ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। সেই লক্ষ্যে পল্টন মোড়ে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন : বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা?

এর আগে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে যাত্রা শুরু হবে।

আরও পড়ুন : আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft