আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমঝোতা বা জোট এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। যেমন জুলাই সনদের বিষয়টি রয়েছে। এই সনদে আমাদের সংস্কারের দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে হয়তো আমরা জোটের সিদ্ধান্ত নিবো।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের জন্য এগোচ্ছি। আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবো।

আরও পড়ুন- বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা?

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই নির্বাচনের লক্ষ্য আমাদের। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বেগম খালেদা জিয়ার কথা নাসিরুদ্দিন ভাই বলেছেন, তাদের সম্মানের জন্য আমরা সেসকল আসনে প্রার্থী দিব না। এছাড়া সকল আসনেই শাপলা কলির প্রার্থী দিবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   এনসিপি   নাহিদ ইসলাম   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft