নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।

আরও পড়ুন : দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার আহ্বান আমিনুল হকের

নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft