বন্ধ হচ্ছে অবৈধ ফোন! যেভাবে বুঝবেন হ্যান্ডসেটটি বৈধ কিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম

একটি স্মার্টফোন কেনার আগে কি কখনও আপনার মনে প্রশ্ন জেগেছে যে, ফোনটি বৈধ নাকি অবৈধ? নতুন হোক বা পুরোনো, আজকাল বাজার ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই (IMEI) যুক্ত মোবাইল ফোনে। এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তেমনি দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নেয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও।

কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে। শুধু একটি এসএমএস বা অনলাইন চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল ডেটাবেজে নিবন্ধিত আছে কি না। চলুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া।

আরও পড়ুন : স্মার্টফোনে ক্রোম ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন চমক

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি
ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।
ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি
বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।

আরও পড়ুন : প্রযুক্তি খাতে চাকরি ছাঁটাইয়ে শীর্ষে মাইক্রোসফট ও গুগল

অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে
বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

গ্রাহকদের পরামর্শ
বিটিআরসি পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই মিলিয়ে দেখা জরুরি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft