দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

জনগণের স্বার্থে নয়, জুলাই সনদ মূলত উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কাজে লাগবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই : মির্জা ফখরুল

মেজর হাফিজ বলেন, দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই। জনগণের প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়েছে, যেন একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হতে পারে। কিন্তু অনেকে সেটাকে বিএনপির দুর্বলতা মনে করছে।

বিএনপির এই নেতা বলেন, এখন এমন কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে। কেউ যেন মুক্তিযুদ্ধকে ছোট করে না দেখে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, তাহলে মুক্তিযোদ্ধারাই তা প্রতিহত করবে।

আরও পড়ুন: বিএনপির ওপর দায় চাপানো অভ্যাসে পরিণত হয়েছে : রিজভী

তিনি বলেন, কিছু কিছু আত্মপ্রচারপ্রবণ ‘আঁতেল’ আছেন, যাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল না। দেশের মাত্র এক শতাংশ মানুষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। যদি সবাই অংশ নিতো, তাহলে মুক্তিযোদ্ধার সংখ্যা হতো সাত লাখেরও বেশি।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছু প্রতিবেশী দেশ আছে, যারা চায় না বাংলাদেশ প্রকৃত অর্থে সমৃদ্ধ ও স্বাবলম্বী হোক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   জুলাই সনদ   মেজর হাফিজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft