ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ৪২১
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ৯:১৫ পিএম

দেশে চলতি বছরের ১১ মাস ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯৮ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩, ঢাকা উত্তর সিটিতে ৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৭২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হন। একই সময়ে মারা যান দুই জন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   স্বাস্থ্য   ডেঙ্গু   মৃত্যু   আক্রান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft