ক্ষুব্ধ-বিরক্ত আঁখি, ভণ্ডামি থেকে মুক্তি চাই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গানের পাশাপাশি নিয়মিত আছেন স্টেজ শোতেও। সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গায়িকার নতুন গান আর সবশেষ খবর পাওয়া যায় এই মাধ্যমে।

কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা কিছু তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধরাবাহিকতায় এবার ফেসবুক পোস্ট দিয়ে আঁখি জানালেন- তিনি খুব বিরক্ত ও রেগে আছেন।

আঁখি আলমগীরের কথায়, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।’

আরও পড়ুন : ‘ব্যক্তিগত আক্রমণ’ কীভাবে সামলান সারা

বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লিখেছেন, ‘কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।’

আঁখি আলমগীরের এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। অনুরুপ আইচ লিখেছেন, ‘যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে!”

সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে আঁখির পোস্টে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আঁখি আলমগীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft