বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:১২ পিএম

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে: সিইসি

আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) বন্ধ করে দিয়েছিলাম। কারণ এটার কোনো ভূমিকা ছিল না। তারাই (পতিত সরকার) আবার পরে এটা ফেরত এনেছে। তাতে আরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই। মনেটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে। কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে যেতে হবে।

একনেকে ১৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এক কোটি চাকরি তৈরি করবো ১৮ মাসে। আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও বিদেশে জনশক্তি দিয়ে— এগুলো করবো। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। ’ 

‘এত লুটপাটের পরেও ব্যাংকগুলো টিকে আছে, এটাও অবাক করার মতো বিষয়’, যোগ করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, অর্থনীতির সংস্কার বিএনপির সময় অনেক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   বাংলাদেশ ব্যাংক   আমীর খসরু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft