ভোটের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম

জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধের জন্য সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

একনেকে ১৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’

তিনি বলেন, ‘এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।’

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

সিইসি বলেন, ‘নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এ ছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।’

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   নির্বাচন কমিশন   প্রধান নির্বাচন কমিশনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft