জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:০৩ পিএম

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে। অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রকে সাহায্য করবে না। সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে : উপদেষ্টা আসিফ

আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব কিছুকে সংসদমুখী করতে হবে, তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft