বিরতির পর প্রেক্ষাগৃহে পপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০৫ পিএম

নানা বাধাবিপত্তি পেরিয়ে, কয়েক দফা মুক্তি পিছিয়ে, অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। গত শুক্রবার থেকে দেশজুড়ে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।

সিনেমাটি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী জানান, এর গল্প দর্শকদের হতাশ করবে না। তাই ঈদ ছাড়া এতটি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

এদিকে, সিনেমাটির কাজ শেষ হওয়ার পরই পপি আড়ালে চলে যান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও, তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছেন।

পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকী প্রমুখ।

১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড করে ফেললাম : সোনাক্ষী

দেশজুড়ে মুক্তি পাওয়া হলের তালিকা-লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) এবং মাধবী (মধুপুর)।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft