১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড করে ফেললাম : সোনাক্ষী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ এএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। এমন মুহূর্তে অভিনেত্রীর এক মন্তব্যে শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। ১৬ মাস আগে বিয়ে করেন সোনাক্ষী। সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে হাজির হওয়ায় আবারও বাড়ে গুঞ্জন। শুরু হয় নতুন করে আলোচনা- বলা হয়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই; তবে ভিন্ন ভঙ্গিতে।

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধ হয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’ শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

এর আগে, গত ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। অনুষ্ঠানে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন তিনি। সবশেষে নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft