সংসদ ভবন এলাকা থেকে ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৫:২২ পিএম

'জুলাই যোদ্ধা' পরিচয় দেওয়া বিক্ষোভকারীদের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিক্ষোভকারীরা জড়ো হন। বিকেলে সেখানে জুলাই সনদ সই হওয়ার কথা রয়েছে।

দুপুর সোয়া ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে। পাশাপাশি তাদের সরাতে টিয়ারশেল ব্যবহার করা হয়। 

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১’তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

ঘটনাস্থল থেকে আমাদের ফটোসাংবাদিক জানান, এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুপুরে দক্ষিণ গেটের সামনে এমপি হোস্টেলের কাছে অনুষ্ঠানের আসবাবপত্রে আগুন দেন বিক্ষোভকারীরা।

জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণের আহ্বান শিশুবিষয়ক উপদেষ্টার

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে এমপি হোস্টেলের সামনে থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আবারও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   বিক্ষোভ   জুলাই যোদ্ধা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft