জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১’তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ণ”এমন প্রতিপাদ্যকে ধারণ করে ৬১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে রাজধানীর চকবাজার থানা এলাকার বকশিবাজারের ৬, নম্বর অরফানেজ রোডের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থারটির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণের আহ্বান শিশুবিষয়ক উপদেষ্টার

পরে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ’সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার-এর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
সংগঠনের সভাপতি মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে ও  আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ও ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক রাফিয়া আবেদিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১ হাজারের অধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি।

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএমপির অতিরিক্ত কমিশনার জিল্লুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় তারাও সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবেন।

এ সময় অনুষ্ঠানে প্রতিবন্ধীরা বাংলাদেশ সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজারের সংস্থাটির প্রধান কার্যালয় বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্ধ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি করা হয়।

২৭ ঘণ্টা পর রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের পথের প্রতীক সাদাছড়ি বিতরণ ও আগত সকল প্রতিবন্ধীকে সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   সাদাছড়ি নিরাপত্তা দিবস   দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft