দলগুলো জুলাই সনদে সই না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:২৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরে সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করে দেয়া ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। আর গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরও বলেন, একজন বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনী বিক্রি করেছেন এমন খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করবো। এই দেশে যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।

জ/উ
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না : নাহিদ ইসলাম

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা
পিআর আমি নিজেই বুঝি না জনগণ কী বুঝবে : মির্জা ফখরুল

পিআর আমি নিজেই বুঝি না জনগণ কী বুঝবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে?
প্রতিশ্রুত সময়ে অবশ্যই নির্বাচন করতে হবে: সালাহউদ্দিন

প্রতিশ্রুত সময়ে অবশ্যই নির্বাচন করতে হবে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের
সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ রাজনৈতিক দলের কাজ নয়: দুদু

সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ রাজনৈতিক দলের কাজ নয়: দুদু

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   রুহুল কবির রিজভী   রাজনৈতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft