আজ থেকে শ্রীলঙ্কার ভিসা পেতে অনুমতি লাগবে বাংলাদেশিদের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৩ পিএম

শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আজ ১৫ অক্টোবর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

ইটিএ বাধ্যতামূলক করার তথ্যটি ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের https://eta.gov.lk/slvisa/ মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে। বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন ঢাকার গুলশান ২–এ।

সবুজ পাহাড়, নীল জলের সমুদ্র আর প্রাচীন শহরের টানে প্রতিবছর অনেক বাংলাদেশি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ভ্রমণ করেন। দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব অনুয়ায়ী, গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি দেশটি ভ্রমণ করেছেন। এই হার চলতি বছর আরও বেড়েছে, প্রথম ৯ মাসেই ৪৫ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা গেছেন।

প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডবল এন্ট্রি ইটিএ ভিসা ইস্যু করা হয়। এই ভিসার ফি ২০ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা। অনূর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য কোনো ফি রাখা হয় না।

ঢাকা থেকে কলম্বো ফ্লাইটে সময় লাগে তিন–চার ঘণ্টা। শ্রীলঙ্কান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, ফিট এয়ার, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বেশ কিছু এয়ারলাইনস প্রতিদিন তাদের ফ্লাইট বিরতি দিয়ে ও বিরতিহীন পরিচালনা করে আসছে।

শ্রীলঙ্কান হলিডেস বাংলাদেশের ট্যুর কনসালট্যান্ট রুকাইয়া জাহান বলেন, ‘শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে গেলে অনেক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এখন তা বাধ্যতামূলক করায় পর্যটকেরা আগাম নেওয়ার মাধ্যমে বিমানবন্দরের জটিলতা এড়াতে পারবেন। এতে ভ্রমণও সহজ হবে।’

জ/উ
বাংলাদেশ থেকে চীনে অংশগ্রহণের স্মরণীয় অভিজ্ঞতা

বাংলাদেশ থেকে চীনে অংশগ্রহণের স্মরণীয় অভিজ্ঞতা

চীনের উদ্দেশ্যে যাত্রা আমাদের জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ভ্রমণের শুরু থেকেই একদিকে ছিল
৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ

৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ

অপরূপ সৌন্দর্যের পুরাকীর্তি নকশায় সাজানো হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদটি ৮০০ বছর ধরে ঐতিহ্যের ধারক
ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশিসহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে
ছুটির শেষ দিনেও মুখর ছিলো বিভিন্ন পর্যটন কেন্দ্র

ছুটির শেষ দিনেও মুখর ছিলো বিভিন্ন পর্যটন কেন্দ্র

টানা চার দিনের ছুটিতে দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছিলো পর্যটকে। কক্সবাজার, কুয়াকাটা সৈকত, সিলেট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft