ফিফা অনূর্ধ্ব-২০: ১৮ বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ এএম

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার ফিফার আরেকটি টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার নিশ্বাস দূরত্বে চলে গেছে আকাশি-সাদার প্রতিনিধিরা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর যুবাদের বিশ্বকাপে ফাইনালে উঠল আলবিসেলেস্তেরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে টুর্নামেন্টের শেষ চারের ম্যাচে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আলবিসেলেস্তের হয়ে জয়সূচক গোলটি করেছেন মাতেও সিলভেত্তি।

আগামী সোমবার ভোরে শিরোপা নির্ধারণী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল রাতে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মরক্কো।

চিলির স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে আজ ভোরে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে কলম্বিয়া। বরং বল দখলে খানিকটা এগিয়ে ছিল কলম্বিয়াই (৫৪%)। আর্জেন্টিনার ১৪ শটের বিপরীতে ১৩টি শট নিয়েছে দলটি। তবে কাজের কাজ গোল আদায় করতে পারেনি কলম্বিয়া।  

ম্যাচের নবম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। এ যাত্রায় আর্জেন্টিনাকে গোলপোস্ট অক্ষত রাখেন সান্তিনো বারবি। বক্সের ভেতরের বাঁপ্রান্ত থেকে অস্কার পেইরার ক্রসে হোয়েল চানচিম্বোর হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার।

শুধু এ যাত্রায় নয়, পুরো ম্যাচেই গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন বারবি। আরও তিনটি দারুণ সেভ করে কলম্বিয়াকে গোলবঞ্চিত রাখেন তিনি।

অন্যদিকে শুরুতে কিছু ভুগলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু কোনোভাবেই কলম্বিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিলেন না ইয়ান সুবিয়াব্রে-সিলভেত্তিরা। অবশেষে ৭২ মিনিটে সফল হয় টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির দারুণ এক পাসে কলম্বিয়ার জালে বল জড়ান সিলভেত্তি।

মধ্যমাঠের খানিকটা সামনে বল পেয়ে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের ভেতর থ্রু বাড়ান প্রেস্তিয়ান্নি। অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন সিলভেত্তি। কলম্বিয়ান গোলকিপার জর্দান গার্সিয়া এগিয়ে এলেও তাঁকে কোনো সুযোগ না দিয়ে স্কোরলাইন ১-০ করেন সিলভেত্তি। শেষ পর্যন্ত সিলভেত্তির এ গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর আর্জেন্টিনা উঠে যায় ফাইনালে।

অবশ্য এ গোলের ৭ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার জন রেনতেরিয়া। ১০ জনে পরিণত হওয়া কলম্বিয়া শেষ পর্যন্ত চেষ্টা চালালেও আর ম্যাচে ফিরতে পারেনি।  

১৯৭৭ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে এ নিয়ে অষ্টমবার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এর আগে সাতবার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টিনা শেষবার শিরোপা জিতেছিল সেই ২০০৭ সালে।

জ/উ
হ্যারি কেইনের জোড়া গোলে বিশ্বকাপের টিকেট পেল ইংল্যান্ড

হ্যারি কেইনের জোড়া গোলে বিশ্বকাপের টিকেট পেল ইংল্যান্ড

ইউরোপ থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে
টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লিখেছে মরক্কো। টানা ১৬টি জয়ে তারা জাতীয় দল হিসেবে সর্বাধিক
রোনালদোর রেকর্ডের ম্যাচে অপেক্ষা বাড়ল পর্তুগালের

রোনালদোর রেকর্ডের ম্যাচে অপেক্ষা বাড়ল পর্তুগালের

আবারও ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করে
ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ

ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ

জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft